{"product_id":"কুরআন-মাজীদ","title":"কুরআন মাজীদ","description":"\u003cp\u003e\u003cspan data-sheets-root=\"1\"\u003eআল কুরআন হলো সমগ্র মানবজাতির জন্য পবিত্র নির্দেশনা ও সুসংবাদ সংবলিত এক গ্রন্থ যা মানুষকে পারমার্থিক ও বৌদ্ধিক সত্য উদঘাটনে উদ্বুদ্ধ করে। প্রত্যেক বই এর একটি বিষয় (Subject) থাকে। কুরআনের বিষয় হল আল্লাহর সৃষ্টি নির্মাণ পরিকল্পনা (Creation Plan of God)- এর সাথে মানুষকে অবগত করানো, অর্থাৎ মানুষকে একথা বলা যে, আল্লাহ এই বিশ্ব সংসার কি জন্য তৈরী করেছেন। মানুষকে পৃথিবীতে বসবাস করানোর উদ্দেশ্য কি? মৃত্যুর পূর্বের জীবনকাল হতে মানুষের নিকটে কি কাঙ্খিত এবং মৃত্যুর পরের জীবনে মানুষের সাথে কি ঘটবে? মানুষ এক অমর সৃষ্টি। তার জীবনযাত্রা মৃত্যুর পরেও চলতে থাকে। কুরআন এই সম্পূর্ণ জীবনযাত্রার জন্য পথ প্রদর্শকের মর্যাদা রাখে। মানুষকে এই বাস্তবিকতা সম্পর্কে অবগত করানো, এটাই কুরআনের উদ্দেশ্য আর এটাই কুরআনের বার্তার বিষয়। জ্ঞান দীপন, আল্লাহর নৈকট্য অর্জন, শান্তি ও আধ্যাত্মিকতা হলো কুরআনের মূল বিষয়বস্তু। কুরআনে ব্যবহৃত বিভিন্ন শব্দ সমূহ যথা- 'তা'ওয়াসুম', 'তাদাব্বর' এবং 'তাফাকুর' দ্বারা পৃথিবীতে ছড়িয়ে থাকা আল্লাহর নিদর্শনসমূহ সম্পর্কে অনুচিন্তন, অনুধাবন ও অনুধ্যানের মাধ্যমে জ্ঞানার্জনের প্রতি ইঙ্গিত করা হয়েছে। এই বিষয়গুলি বিবেচনা করে এই পুস্তকে কুরআনের অনুবাদ ও ব্যাখ্যা মূলক টীকাগুলি উপস্থাপন করা হয়েছে\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"goodword Bangla","offers":[{"title":"Default Title","offer_id":41634349678669,"sku":"","price":293.82,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0632\/2218\/6061\/files\/quran_e6930d1a-2e64-462d-bb71-f977924c0fc1.png?v=1741432053","url":"https:\/\/goodwordbangla.com\/en\/products\/%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0%e0%a6%86%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80%e0%a6%a6","provider":"Goodword Bangla","version":"1.0","type":"link"}